Posts

ইতা‌লির প্রধানমন্ত্রী মেলোনির ঢাকা সফর বাতিল

Image
  বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউক্রেন যুদ্ধ নি‌য়ে চলম‌ান আলোচনা সংক্রান্ত ব্যস্ততার কারণে এ‌শিয়ার দেশগুলোতে আপাতত সফর বা‌তিল করেছে মেলোনি। বিজ্ঞাপন বৃহস্পতিবার (২১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের এক‌টি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ৩০ আগস্ট দুই দিনের সফরে ইতালির প্রধানমন্ত্রীর ঢাকায় আসার কথা ছিল। এ সফরে মেলোনি তার মেয়েকে ঢাকায় আনার কথা ছিল। বিজ্ঞাপন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, মেলোনির সফর ঘিরে ঢাকার প্রস্তু‌তি প্রায় সম্পন্ন। ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে ইতালির প্রধানমন্ত্রীর বৈঠক হওয়ার প্রস্তু‌তি ছিল। মেলোনির সফর বা‌তিলের কারণ জানতে চাইলে এক কূটনী‌তিক বলেন, বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশে সফর বাতিল করেছেন ইতালির প্রধানমন্ত্রী। বাংল‌াদেশ দিয়ে তার সফর শুরুর কথা ছিল। এরপর সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপানে যাওয়ার কথা ছিল মেলোনির। ত‌বে ইউক্রেন যুদ্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে আলোচনায় ন্যাটোভুক্ত দেশগুলোর অন্যতম শীর্ষ নেতা হিসেবে গুর...

আ. লীগের সমাবেশে গ্রেনেড হামলার ২১ বছর, চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় মামলা

Image
  ২১ আগস্ট গ্রেনেড হামলার ২১ বছর আজ। তবে ২১ বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি আলোচিত এ মামলার। বৃহস্পতিবার (২১ আগস্ট) আসামিপক্ষের আপিল শুনানি শেষ হলে রায়ে দিন ধার্য করবেন সর্বোচ্চ আদালত। এর আগে হাইকোর্টে খালাসপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল চেয়ে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চে এ মামলার চূড়ান্ত শুনানি চলছে। আসামিপক্ষের দাবি আলোচিত এ মামলায় তারেক রহমানকে জড়ানোর জন্য দ্বিতীয়বার তদন্ত ও মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়। আরও পড়ুন:  সারা দেশে মামলা পরিচালনায় প্যানেল আইনজীবী নিয়োগ দিচ্ছে দুদক গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে ওই রায় দেয়া হয়। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনা...

জামায়াত নেতা আমাকে বলেন ২৫ লাখ না, আপনি ১২ লাখ টাকা

Image
  হোম দেশ ঢাকা বিভাগ বিধবা নারীর সংবাদ সম্মেলন ‘জামায়াত নেতা আমাকে বলেন ২৫ লাখ না, আপনি ১২ লাখ টাকা দিলেই হবে’ ফরিদপুর প্রতিনিধি ১৭ আগস্ট ২০২৫, ২২:৪০ নিলুফা ইয়াসমিনের সংবাদ সম্মেলন ফরিদপুরের সালথায় নিলুফা ইয়াসমিন (৫৫) নামে এক বিধবা নারীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতা ও ইউপি সদস্যসহ প্রভাবশালীদের বিরুদ্ধে। রবিবার (১৭ আগস্ট) দুপুরে সালথা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। তিনি দাবি করেন, চাঁদা না দেওয়ার কারণে প্রভাবশালী জামায়াত নেতাসহ অন্যরা তার জমি দখলের চেষ্টা করছেন। সংবাদ সম্মেলনে ওই নারী অভিযোগ করে বলেন, সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের চন্ডীবরদী গ্রামে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে উত্তর চন্ডীবরদী মৌজায় আমার ৯৩ শতাংশ জমি পতিত রয়েছে। জমিটি পতিত হওয়ায় স্থানীয় যুবক ও তরুণরা সেখানে খেলাধুলা করে। সম্প্রতি পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী পতিত ওই জমিতে শতাধিক আমের গাছ লাগিয়ে বেড়া নির্মাণ করি। তিনি বলেন, সবশেষ গত ৪ আগস্ট সেখানে আরও কিছু গাছ লাগাতে গেলে বাধা দেন সালথা উপজেলা জামায়াতের আমির আবুল ফজল মুরাদ, বল্লভদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস...

স্কুলে ঢুকে শিক্ষককে পিটিয়ে বের করে দিলেন বিএনপি-যুবদল নেতারা

Image
  সাতক্ষীরার সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক শফিকুল ইসলামকে পিটিয়ে বের করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতাদের বিরুদ্ধে। ঘটনা ঘটেছে রবিবার (১৭ আগস্ট) সকালে। শিক্ষক শফিকুল ইসলাম সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী, সকাল ১০টার দিকে ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু, ছাত্রদল নেতা কামরুজ্জামান সবুজসহ ১০–১২ জন লাঠিসোটা ও রড–হাতুড়ি নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। তারা অফিসকক্ষে ঢুকে শিক্ষক শফিকুল ইসলামের ওপর হামলা চালায় এবং পরে তাকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে ইউনিয়ন পরিষদ ভবনে আটক করে বেধড়ক মারধর করে। শিক্ষককে উদ্ধার করেন সহকর্মী ও শিক্ষার্থীরা। শফিকুল ইসলাম অভিযোগ করেছেন, ‌আমাকে জনসম্মুখে টেনে নিয়ে গিয়েছিল। ইউনিয়ন পরিষদে আটকে লাঠি ও রড দিয়ে মারধর করা হয়। আবার স্কুলে গেলে হাত-পা ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।' আরও পড়ুন:  সাদিক-ফরহাদই হচ্ছেন ডাকসুর ভিপি-জিএস প্রার্থী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুজ্জামান মুকুল জানান, স্কুলে এসে দেখেন নেতারা তার অফিস কক্ষে বসে আছেন। তাদের সঙ্গে কথোপকথনের একপর্যা...

দ্বিতীয় শ্রেণির ছাত্রকে ‘চাঁদাবাজ’ আখ্যা দিলেন প্রধান শিক্ষক

Image
  অভিযুক্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, মাস খানেক আগে ওই ছাত্র আমার কাছে এসে ৫০ হাজার টাকা জরিমানা দাবি করেছিল। সেদিন ক্লাসে হট্টোগোল করায় ক্লাস নিয়ন্ত্রণ করতে মেরেছি। এটা আমার ঠিক হয়নি। প্রশংসাপত্র কম্পিউটার থেকে তৈরি করতে খরচ হয়। তাই অল্প পরিমাণে আদায় করি। কিন্তু এর কোন রশিদ দেওয়া হয় না। তবে সবার কাছে নেই না। দ্বিতীয় শ্রেণির শিশু চাঁদা চেয়েছে– বিষয়টি বিশ্বাসযোগ্য কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ। সে ৫০ হাজার টাকা চেয়েছে।’ এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ইতোমধ্যে বিষয়টি নিয়ে আমরা অবগত হয়েছি। ওই শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট শিক্ষার্থীর অভিভাবক একটি অভিযোগ দিয়েছেন। আমরা এ বিষয়ে ব্যবস্থা নেব। উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম কালবেলাকে বলেন, দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে মারধরের ঘটনায় ছাত্রটির মা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় আগামীকাল একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঞ্জুর হত্যার বিচারহীনতার ৪০ বছর

Image
  বিশ্লেষণ মঞ্জুর হত্যার বিচারহীনতার ৪০ বছর  মোহাম্মদ শাহজাহান ১ জুন, ২০২১ ১৮:৩২ | আপডেট: ২ জুন, ২০২১ ১১:৫৫ আমাদের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যায় সবচেয়ে লাভবান ব্যক্তি জেনারেল জিয়া। স্বাধীনতাবিরোধী আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদের এদেশীয় চর জিয়া বঙ্গবন্ধু হত্যা-ষড়যন্ত্রের প্রধান হোতা। বিদেশি সাংবাদিক লিফশুলৎজ বলেছেন, ‘তৎকালীন সেনাপ্রধান জিয়া মদত না দিলে ফারুক-রশীদরা কোনো দিনই শেখ মুজিবকে হত্যার সাহস পেত না।’ ১৯৮১ সালের ৩০ মে শনিবার ভোরে জিয়া হত্যার দুই দিন পর ১ জুন সোমবার মধ্যরাতে উপর মহলের নির্দেশে ঠান্ডা মাথায় একটিমাত্র বুলেটে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, চট্টগ্রাম সেনানিবাসের তৎকালীন জিওসি জেনারেল আবুল মঞ্জুর বীর উত্তমকে হত্যা করা হয়। জিয়া হত্যার পর বিদ্রোহের দায়ে ষড়যন্ত্রমূলকভাবে প্রহসনের গোপন বিচারে ১৩ সামরিক কর্মকর্তাকে হত্যা করে ঘাতক সর্দার জেনারেল এরশাদ। ১৯ বছর পর মঞ্জুর হত্যার বিচার চেয়ে তার বড় ভাই ব্যারিস্টার আবুল মনসুর মামলা করেন। বিচারকাজ সম্পন্ন হলেও গত চল্লিশ বছরে শুধু হত্যা-ষড়যন্ত্রের মূল পরিকল্পনাকারীকে বাঁচানোর কু-উদ্দেশ্যে মনজুর হত্যা মামলা...