দ্বিতীয় শ্রেণির ছাত্রকে ‘চাঁদাবাজ’ আখ্যা দিলেন প্রধান শিক্ষক


 অভিযুক্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, মাস খানেক আগে ওই ছাত্র আমার কাছে এসে ৫০ হাজার টাকা জরিমানা দাবি করেছিল। সেদিন ক্লাসে হট্টোগোল করায় ক্লাস নিয়ন্ত্রণ করতে মেরেছি। এটা আমার ঠিক হয়নি। প্রশংসাপত্র কম্পিউটার থেকে তৈরি করতে খরচ হয়। তাই অল্প পরিমাণে আদায় করি। কিন্তু এর কোন রশিদ দেওয়া হয় না। তবে সবার কাছে নেই না।

দ্বিতীয় শ্রেণির শিশু চাঁদা চেয়েছে– বিষয়টি বিশ্বাসযোগ্য কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ। সে ৫০ হাজার টাকা চেয়েছে।’

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, ইতোমধ্যে বিষয়টি নিয়ে আমরা অবগত হয়েছি। ওই শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট শিক্ষার্থীর অভিভাবক একটি অভিযোগ দিয়েছেন। আমরা এ বিষয়ে ব্যবস্থা নেব।

উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম কালবেলাকে বলেন, দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে মারধরের ঘটনায় ছাত্রটির মা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় আগামীকাল একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হবে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

Popular posts from this blog

অতিরিক্ত কাজের চাপে অসুস্থ ফারুকী, সর্বশেষ অবস্থা জানালেন তিশা

মঞ্জুর হত্যার বিচারহীনতার ৪০ বছর

আ. লীগের সমাবেশে গ্রেনেড হামলার ২১ বছর, চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় মামলা