আ. লীগের সমাবেশে গ্রেনেড হামলার ২১ বছর, চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় মামলা


 ২১ আগস্ট গ্রেনেড হামলার ২১ বছর আজ। তবে ২১ বছরেও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি আলোচিত এ মামলার। বৃহস্পতিবার (২১ আগস্ট) আসামিপক্ষের আপিল শুনানি শেষ হলে রায়ে দিন ধার্য করবেন সর্বোচ্চ আদালত।

এর আগে হাইকোর্টে খালাসপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের খালাস বাতিল চেয়ে শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চে এ মামলার চূড়ান্ত শুনানি চলছে।

আসামিপক্ষের দাবি আলোচিত এ মামলায় তারেক রহমানকে জড়ানোর জন্য দ্বিতীয়বার তদন্ত ও মুফতি হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়া হয়।

আরও পড়ুন: সারা দেশে মামলা পরিচালনায় প্যানেল আইনজীবী নিয়োগ দিচ্ছে দুদক

গত ১ ডিসেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সাবেক প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের করা আপিল মঞ্জুর করে ওই রায় দেয়া হয়।

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় আওয়ামী লীগের ২৪ নেতা-কর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে দু’টি মামলা হয়।

আরও পড়ুন: সাক্ষ্য দিয়ে হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন নিউরো সায়েন্সের সহযোগী অধ্যাপক

২০১৮ সালে বিচারিক আদালত দু’টি মামলারই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এছাড়া রায়ের পর মামলার সব নথি পাঠানো হয় হাইকোর্টে।


Comments

Popular posts from this blog

মঞ্জুর হত্যার বিচারহীনতার ৪০ বছর

অতিরিক্ত কাজের চাপে অসুস্থ ফারুকী, সর্বশেষ অবস্থা জানালেন তিশা

শেখ মুজিবের মৃত্যুর ৫০ বছর, শোক জানিয়ে যা বললেন তারকারা