প্রকাশ: ১২ আগস্ট, ২০২৫ ১৭:২৫ একাত্তর অস্বীকারকারীদের সঙ্গে সম্পর্ক রাখবেন না জাহের আলভী


 মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলতে চাওয়া কারো সঙ্গে সম্পর্ক রাখতে চান না বলে জানিয়েছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক প্রফাইলে দেওয়া এক পোস্টে এমনটা জানান তিনি। 

আলভী লেখেন, ‘যারা একাত্তর অস্বীকার করে, অথবা একাত্তরের স্মৃতি মুছে ফেলতে চায়, তারা নিজ দায়িত্বে আমার ফ্রেন্ডলিস্ট থেকে বেরিয়ে যান। হোক সে পরিবার, আত্মীয়-স্বজন, ভাই-ব্রাদার, বন্ধু, সরকারি-বেসরকারি লোক, ভক্ত কিংবা জেনজি সম্প্রদায়, এমন ভক্ত বা অনুসারীও আমি চাই না যারা একাত্তরকে অস্বীকার করে বা মুছে ফেলতে চায়।

অভিনেতার এমন পোস্টের পর থেকেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। কেউ তার অবস্থানকে মুক্তিযুদ্ধের পক্ষের সাহসী উচ্চারণ হিসেবে দেখছেন, আবার কেউ প্রশ্ন তুলছেন সামাজিক সম্প্রীতির বিষয়ে।

এর আগে চলতি বছরের মে মাসে পাকিস্তানি ধারাবাহিক প্রচার নিয়ে সমালোচনা করেছিলেন জাহের আলভী। জানিয়েছিলেন, কোনো টেলিভিশন চ্যানেল পাকিস্তানি সিরিয়াল প্রচার করলে সেই চ্যানেলের নাটকে তিনি আর অভিনয় করবেন না।

 

সেই সময়ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মন্তব্য নিয়ে বিস্তর আলোচনা হয়।

Comments

Popular posts from this blog

অতিরিক্ত কাজের চাপে অসুস্থ ফারুকী, সর্বশেষ অবস্থা জানালেন তিশা

মঞ্জুর হত্যার বিচারহীনতার ৪০ বছর

আ. লীগের সমাবেশে গ্রেনেড হামলার ২১ বছর, চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় মামলা