হাসিনার পক্ষে কথা বলায় ইউনুস গ্যাং বাহিনী জেড আই খান পান্না কে গৃহবন্দি, করে রেখেছে!


 সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না গৃহবন্দি বলে দাবি করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ শুক্রবার এক পোস্টে এমনটা দাবি করেন তিনি। তবে গ্রেপ্তার হননি বলেও জানান খান পান্না।

এক সংক্ষিপ্ত স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমি গৃহবন্দি।

অ্যারেস্ট বা গ্রেপ্তার হইনি। তারপরও গৃহবন্দি।’

তিনি কী কারণে বা কারা তাকে গৃহবন্দি করে রেখেছেন—সেই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে তার এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জেড আই খান পান্না বিভিন্ন সময়ে দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন ও বিচারব্যবস্থার স্বাধীনতা নিয়ে স্পষ্ট অবস্থান নিয়েছেন। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ ও মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষার দাবিতে ‘মঞ্চ ৭১’ নামে একটি নতুন প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় গত ১৩ আগস্ট জেড আই খান পান্না রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হতে চাওয়ার আবেদন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। তবে সেটি নাকচ করে দেন।

Comments

Popular posts from this blog

অতিরিক্ত কাজের চাপে অসুস্থ ফারুকী, সর্বশেষ অবস্থা জানালেন তিশা

মঞ্জুর হত্যার বিচারহীনতার ৪০ বছর

আ. লীগের সমাবেশে গ্রেনেড হামলার ২১ বছর, চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় মামলা